বন্ধ হলো উই ট্রান্সফার

১ জুন, ২০২০ ১৩:৫৬  
উই ট্রান্সফার টেক স্যাভিদের কাছে অত্যন্ত পরিচিত নাম। এই সাইটের মাধ্যমে বড় মাপের ভিডিও, ছবি একসঙ্গে মেইল করে দেওয়া যায় অনায়াসে। কিন্তু এবার জনপ্রিয় এই সাইটটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ(ডিওটি)। জাতীয় স্বার্থে ও সাধারণের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিওটি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দেশটিতে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকে একটি নোটিশ দিয়েছে টেলিকমিউনিকেশন বিভাগ। যেখানে মোট তিনটি ইউইআরএল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট দুটি ইউআরএল। কিন্তু গোটা উইট্রান্সফার সাইটটিকেই নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে এর ইউজারের সংখ্যা নেহাত কম নয়। তবে ঠিক কারণে উই ট্রান্সফার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এটুকুই বলা হয়েছে, জাতীয় স্বার্থেই এই সিদ্ধান্ত।